স্বেচ্ছাসেবী সংস্থা ‘জানালা ইউকে’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩
একঝাঁক স্বপ্নবাজ তরুণকে নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘জানালা ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা গত ১৬ এপ্রিল লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জানালা ইউকের সভাপতি জনাব আমিমুল এহসান তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাহিদ রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জনাব রহমত আলী, সিলেট স্কলার্সহোমের সাবেক শিক্ষক জনাব ইকবাল হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জানালার উপদেষ্টা জনাব তৌহিদ আহমেদ। এছাড়াও জানালা ইউকের ট্রাস্টিদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেওয়ান মুর্শেদ রাজা চৌধুরী এবং মহসিনুর রশিদ চৌধুরী।
উক্ত মতবিনিময় সভায় জানালা ইউকের বিগত এক বছরের সামগ্রিক কার্যক্রমের সারাংশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মাহিদ রাজা চৌধুরী। এছাড়া জানালার বর্তমান প্রজেক্টসমূহ ‘জানালারবিডি’র সাথে সমন্বয় করে চলমান রামাদ্বান ফুডপ্যাক-ঈদ গিফট প্যাকের আপডেট সহ ভবিষ্যৎ কিছু প্রজেক্টের প্ল্যানিং সম্পর্কেও আলোচনা করা হয়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে জানালা’র কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও তারুণ্যের এই জয়গান ছড়িয়ে দেয়ার আহবান জানান। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারুণ্য-নির্ভর এই টিম শুধু ইউকে কিংবা বাংলাদেশেই নয়, পুরো বিশ্বজুড়ে তাদের কাজের স্বাক্ষর রাখবে, তরুণ সমাজের আলোকবর্তিকা হিসেবে পথ দেখিয়ে যাবে হাজারো তরুণকে, সমাজের সকল অন্ধকার দূর করে আলোর দিশারী হবে।
সভায় জানালা ইউকে’র এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাওজুল আজিম ইভান, ইফতি সিদ্দিকী, আফজাল হোসাইন নাঈম, মঞ্জুর আহমেদ আরিফ, মুস্তাক সানী।
এছড়াও জানালা ইউকের ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাই সুফিয়ান, মাশাহুদুর রহমান শাওন, ওয়ারকান আহমেদ, তানভীর আহমেদ, তাহিদ আহমেদ, কিবরিয়া রাজা, সাইফুর রহমান ও ওয়ালিউল হাসনাত চৌধুরী । সংবাদ বিজ্ঞপ্তি

