ক্ষমতাসীন কনসারভেটিভ কাউন্সিলর নমিনেশন পেলেন জোনাক মির্জা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩
ব্রিটেনের আসন্ন কাউন্সিল নির্বাচনে লেস্টারসায়ারের উইক্সটন কাউন্সিল থেকে কনসারভেটিভ প্রার্থী হয়েছেন কমিনিটি এক্টিভিস্ট জোনাক মির্জা। স¤প্রতি ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টি তাকে নমিনেশন দিয়েছে। আগামী ৪ মে অনুষ্ঠিত হবে স্থানীয় কাউন্সিল নির্বাচন।
জোনাক মির্জা পেশায় একজন ব্যাংকার, বিলেতে বাংলাদেশ কমিটির জনপ্রিয় ক্লাব রয়েল টাইগারস স্পোর্টস ক্লাবে সেক্রেটারি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি ব্যবসা, কমিউনিটি এবং মানবসেবায় জড়িত। তার নেতৃত্বে লন্ডনে অত্যন্ত কম সময়ে সফলতা অর্জন করেছে রয়েল টাইগারস।
উইক্সটনের কনসারভেটিভ লিডার কাউন্সিলর লিজ ডারলিং অত্যন্ত খুশি তরুণ জোনাক মির্জাকে পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে পেরে এবং তিনি আশাবাদী এই নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আসবেন। সংবাদ বিজ্ঞপ্তি

