জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৩ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ক্যাফে গ্রীল রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী জাকির হুসেন।
এতে সংগঠনের সভাপতি শেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হুসেনের পরিচালনায় স্বাধীনতা দিবসের আলোচনা ও রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার আহবাব হুসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান, কাউন্সিলর ফারুক আহমেদ মাহফুজ, লন্ডন প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী, সাবেক সভাপতি নাহাশ পাশা, সহসভাপতি মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা কমিউনিটি একটিভিস্ট ফয়জুল হক, কমিউনিটি একটিভিস্ট হাফিজ রহমান, মেহের বক্স, বাংলা টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদীর চৌধুরী মুরাদ, বিশিষ্ট সাংবাদিক আব্বাসুজ্জামান ও ফাহিম আনাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মইনুল ইসলাম চৌধুরী, গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, আব্দুল হালিম, আক্তারুজ্জামান, ফজলে চৌধুরী একলিম, জয়নুল আবেদীন, এ কে আজাদ তাপাদার লিটু, দেলওয়ার হোসেইন, কাজী এমদাদ, কাজী খালেদ, কামরুল ইসলাম, গুলজার আহমদ, শাহাব উদ্দিন, মঈন উদ্দিন, ইসফাক চৌধুরী, আব্দুল গফফার, আমিমুল এহসান ও আবু সাঈদ চৌধুরী শাকিল। সভা শেষে যুক্তরাজ্য ও বাংলাদেশে অসুস্থ ও মৃতদের জন্য বিশেষ মোনাজাত করেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল মুনতাকিম। সংবাদ বিজ্ঞপ্তি

