কবি সৈয়দ মবনুকে নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে লিডস বাংলা প্রেসক্লাব
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩
যুক্তরাজ্য সফররত সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনুকে নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে লিডস বাংলা প্রেসক্লাব।
গত ২৭ মার্চ সোমবার এম জেড মিডিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লিডস বাংলা প্রেসক্লাবের সভাপতি এম জি কিবরিয়া।
প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় অংশ নেন কমিউনিটি নেতা জাহেদ আলী, জালাল উদ্দিন, মওলানা আবু তাহের ফারুকী, মোহাম্মদ আলী আসগর, সৈয়দ মুর্শেদ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

