লন্ডন টাইগারসের প্রতিষ্ঠাতা মেছবাহ আহমেদ এমবিইকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩
নিদনপুর-সুপাতলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে লন্ডন টাইগারসের প্রতিষ্ঠাতা মেছবাহ আহমেদ এমবিইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১২ মার্চ রোববার পূর্ব লন্ডনের আনিসিড রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় এবং আকবর হোসেন রবিনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খছরু।

এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি লন্ডন টাইগারসের প্রতিষ্ঠাতা মেছবাহ আহমেদ এমবিই, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক এম করিম উদ্দিন, ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সম্পাদক দিলওয়ার হোসেন, জনকল্যাণ সমিতির সভাপতি মামুনুর রশীদ, সাবেক সম্পাদক জাকির হোসেন, প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সম্পাদক আকবর হোসেন, পৌর উন্নয়ন সংস্থার সভাপতি শামীম আহমেদ, উপদেষ্টা মনজ্জির আলী আব্দুল হেকিম, আব্দুল জলিল, আব্দুল কাদির, আবুল কালাম, আকরাম আলী, জয়নাল আবেদিন, মাহবুব আহমেদ, বদরুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

