|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩

মাহে রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। গত ২০ মার্চ সোমবার অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও জনশক্তিরা অংশ গ্রহণ করেন।

এতে সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় সভায় কোরআন নাজিলের মাস মাহে রমজানে কোরআন শিক্ষার গুরুত্ব ও তিলাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম। মাহে রমজানে আমাদের করণীয় ও বর্জনীয় উপর আলোচনা পেশ করেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রচার সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা বুরহান উদ্দিন, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মনসুর রাজা, লন্ডন মহানগর শাখার সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন, লীডস শাখার মাওলানা মারুফ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মিডল্যান্ড শাখার হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা মাহবুবুর আলম, মাওলানা আহবাবুর রহমান, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, মুহাম্মদ সাইফুল ইসলাম, কেমব্রিজ শাখার মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস মাহে রমজানের প্রতিটি মূহুর্তকে ইবাদত বন্দেগীর মধ্যে কাজে লাগাতে হবে। সকল প্রকার গুনাহ এর কাজ পরিহার করে সব সময় নেক কাজের মাঝে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতে হবে। সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেকে তাকওয়া ওয়ালা মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top