|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিদর্শন করলেন সাংবাদিক জুয়েল সাদাত

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিদর্শন করলেন সাংবাদিক জুয়েল সাদাত

প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিদর্শন করেছেন হসপিটালের আমেরিকা চিফ কো-অর্ডিনেটর এবং ফাউন্ডার মেম্বার, প্রথম আলো উত্তর আমেরিকা স্পেশাল করেসপন্ডেন্ট সিনিয়র সাংবাদিক জুয়েল সাদাত। গত ১৬ মার্চ বৃহস্পতিবার বিশ্বনাথে হসপিটালের নিজস্ব ভূমিতে সম্পন্ন হওয়া পাইলিং কাজ পরিদর্শন করেন তিনি। এসময় সেখানে তাৎক্ষণিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সিইও এলার্জি বিশেষজ্ঞ ডা: মো. শানুর আলী মামুনের সভাপতিত্বে এবং বিশ^নাথ চিফ কো অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজসেবী ও সংগঠক আসাদুজ্জামান নুর। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, ফাহিম আহমদ, রুহুল আমিন প্রমুখ।

সভায় সাংবাদিক জুয়েল সাদাত বলেন, বিশ^নাথ তথা সিলেটবাসীর স্বপ্নের হসপিটালের নিজস্ব ভূমিতে উপস্থিত হয়ে এর কার্যক্রম পরিদর্শন করে মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি। হসপিটালের কাজকে চলমান রাখতে তিনি প্রবাসীসহ সকল মহলের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। পাশাপাশি সকল বিত্তবানদের উদ্দেশ্যে হসপিটাল প্রতিষ্ঠায় পেট্রন, রুম দাতা, ওয়ার্ড দাতা ও ফাউন্ডার মেম্বার হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে সওয়াবে শরিক হওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, আগামী আট রামাদ্বান লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল এস থেকে ফান্ড রেইজিং করা হবে। এতে সকল বিত্তবান দানশীলরা অংশগ্রহণ এবং দান করে হসপিটালের কাজকে আরও বেগবান করার অনুরোধ জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে ডা: মো. শানুর আলী বলেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল নির্মাণের যে কার্যক্রম শুরু করেছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। বিশ্বনাথে এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসাসেবা পাবেন। এ মহৎ কাজে যারা সহযোগিতা করে যাচ্ছেন আমরা তাদের অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, হসপিটাল নির্মাণে কাজ করে যাওয়ার পাশাপাশি করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যেও সহযোগিতা করা হয়েছে। গৃহ নির্মাণ কার্যক্রমসহ ধারাবাহিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আর তাতে সহযোগিতা করে যাচ্ছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশে^র বিভিন্ন দেশে অবস্থানরতো সমাজসেবী বিত্তবান-হৃদয়বানরা। তিনি বিশ্বনাথে হসপিটাল প্রতিষ্ঠাসহ সকল ভালো কাজে প্রবাসী বিত্তবানসহ সকল মহলের সহযোগিতা কামনা করে বলেন, যেহেতু কাজ শুরু হয়ে গেছে, তাই আর বসে থাকার সুযোগ আমাদের নেই। হসপিটাল প্রতিষ্ঠায় আমাদের সকলকেই ঝাপিয়ে পড়তে হবে। বাড়াতে হবে সহযোগিতার হাত।

কবি নাজমুল ইসলাম মকবুল হসপিটাল নির্মাণে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top