ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক ছামির মাহমুদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ১৩ তম সাধারণ সভায় লন্ডনে সফররত সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ স¤পাদক সাংবাদিক ছামির মাহমুদ সংবর্ধিত হয়েছেন। সংবর্ধনা শেষে তাকে রিপোর্টার্স ইউনিটির স্মারকমগ ও বই উপহার প্রদান করা হয়।
গত ১৫ মার্চ বুধবার বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিটিশ বাংলা নিউজের স¤পাদক এটিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমসের এক্টিং সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার আহবাব হোসেন।
এ সময় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, বিশ্ববাংলানিউজ ২৪ এর সম্পাদক শাহ বেলাল ও ২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার পূর্বে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ১৩ তম সাধারণ সভায় সংগঠনের ইউকে বিআরইউ মিডিয়া এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

