নর্থাম্পটনে আল ফালাহ হাউজ উদ্বোধন করলেন মেয়র ডেনিস
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম :: নর্থাম্পটন মেয়র-কাউন্সিলর ডেনিস মেড়েডিত বলেছেন, স্থানীয় হাউজিং সমস্যা নিরসনে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে আল ফালাহ হাউজ হতে পারে কমিউনিটির জন্য একটি বড় উদাহরণ। গত ১২ মার্চ রোববার মেয়র আল ফালাহ হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
উদ্বোধন শেষে মেয়র আল ফালাহ হাউজ ঘুরে ঘুরে দেখেন এবং নর্থা¤পটনের হাউজিং সমস্যার নিরসনে ব্রিটিশ বাংলাদেশীদের অবদানের ভুয়সী প্রশংসা প্রশংসা করেন।
জানা গেছে, বাংলাদেশী কয়েকজন মিলে ২০১৫ সালে শতভাগ হালাল উপায়ে হাউজিং সেক্টরে অবদান রাখার জন্য গড়ে তুলেন আল ফালাহ ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান। আল ফালাহর সেক্রেটারী সলিসিটর জাবির মিয়া জেপির উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিরেক্টর কারী ইউসুফ আনসারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আহমদ, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, ডিরেক্টর সাজাদ মিয়া, কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর সৈয়দ মামুন আলী, মতল্লী মখন খান, ইউসুফ চৌধুরী, সিরাজ ইসলাম রুফা মিয়া, ইকবাল খান, মুজাহিদ খান, বুরহান উদ্দিন, মিজান চৌধুরী প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আল ফালাহর সেক্রেটারী সলিসিটর জাবির মিয়া জেপি বলেন,আমদের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম ৮ বছর আগে শতভাগ হালাল উপায়ে ব্যবসা করার জন্য। আলহামদুলিল্লাহ এখন আমরা লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। ভবিষ্যতে আমারা আরো বড় বড় প্রজেক্টে হাত দিবো। অনুষ্ঠানে আসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

