|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ রোববার পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রীটে অবস্থিত দারুল উম্মাহ সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস্য-সদ্যাসা সম্মেলনে যোগ দেন।

এতে সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে ও সংগঠনের ডিপুটি সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মুকিতের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন আলহাজ আব্দুর রাজ্জাক।

এরপর দারসে হাদীস পেশ করেন মাওলানা মুমীনুল ইসলাম ফারুকী। পরে গত সভার কার্যবিবরণী এবং ষাম্মাসিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী। আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। এরপর পঠিত রিপোর্টার উপর প্রশ্নোত্তর পর্ব চলে।
সদস্য সম্মেলনের দ্বিতীয় পর্ব বেলা আড়াইটায় শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী। সভার শুরুতে একটি নাশিদ পরিবেশন করেন মাহমুদ হোসেইন। এরপর দাওয়াতুল ইসলামের ক্রয়কৃত নতুন সেন্টার ও অন্যান্য বিভাগের আপডেট এবং বিভিন্ন কার্যক্রমের আপডেট প্রদান করেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে ব্যারিস্টার আব্দুল্পাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহিম, রক্সগু মিয়া, রফিকুল হক, আকসার হোসেইন প্রমুখ।

সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবূ সায়ীদ তাঁর বিদায়ী বক্তব্যে উপস্থিত সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং দাওয়াতুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা এবং দাওয়াতী দ্বীনের কাজকে আরো গতিশীল করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় প্রধান ও শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান মাদানীর দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top