প্রিন্সিপাল আলী আকবর হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন : শোক সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
বাংলাদেশের জগন্নাথপুরের লোহারদগাওয়ের চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলী আকবর হোসেন ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি ছিলেন কলেজের একজন নিবেদিতপ্রাণ। আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার চলে যাওয়া কমিউনিটিতে যে শূন্যতা তৈরি করেছে তা সহজে পূরণ হবার নয়।
গত ১২ মার্চ রোববার রাতে নর্থাম্পটন ইন্ডিয়ান বারসারি রেস্টুরেন্টে চন্দন মিয়া-সৈয়দুন নেসা কলেজ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আলী আকবর হোসেনের স্মরণে শোক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
চন্দন মিয়া-সৈয়দুন নেছা কলেজ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু মিয়ার পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারী মুহিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন আলী আকবরকে শ্রদ্ধা জানাতে।
তার বর্ণাঢ্য জীবনে নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠাতা মিয়া আব্দুল বারীর, শাহ সোহেল আহমদ, সালেহ আহমেদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, ইউসুফ রাজা চৌধুরী, আবুল মনসুর, এম এ রউফ, লাখ মিয়া, হারুন মিয়া, জামাল মিয়া, আশিক উল্লাহ, আমির হোসেন ও আব্দুল কাদির প্রমুখ। সভা থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেন্ট জেমস মসজিদের ইমাম মাওলানা ফজলুর হক। সংবাদ বিজ্ঞপ্তি

