লন্ডনে ১৩ মার্চ ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
লন্ডনে কবি, গীতিকার, গবেষক ও লেখক আব্দুল মুকিত মুখতার-এর রচিত মিছবাহ জামালের আত্মজীবনীমূলক ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী সোমবার ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যা ছয়টায় লন্ডনের (৩২৯ রমফোর্ড রোড, লন্ডন-ই ৭ ৯ এইচ এ-তে) পাম ট্রি হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার শফি আহমদ, বার্কিং এন্ড ডাগেনহ্যামের মেয়র ফারুক চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শিল্পীরা উপস্থিত থাকবেন। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে অমর একুশে গ্রন্থমেলায় ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্যবাহী বাসিয়া প্রকাশনী। সংবাদ বিজ্ঞপ্তি

