বিশিষ্ট শিল্পপতি শওকত আজিজ রাসেলের সঙ্গে ইউকেবিসিসিআই’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, আম্বার গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্ট এবং ইউকেবিসিসিআই বাংলাদেশ রিজনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলের সঙ্গে ইউকেবিসিসিআই এক মতবিনিময় সভা করেছে। গত ৭ মার্চ ইউকেবিসিসিআই কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় শুরুতে অতিথি শওকত আজিজ রাসেলকে ফুল দিয়ে বরণ করা হয়।
এতে সংগঠনের প্রসিডেন্ট এম জি মওলা মিয়া এফআরএসএ এর সভাপতিত্বে ও বারিস্টার আনোয়ার মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় আগত অতিথিকে স্বাগত জানিয়ে সংগঠনের সভাপতি এম জি মওলা মিয়া এফআরএসএ বলেন, ইউকেবিসিসিআই এর কার্যক্রম আরো গতিশীল করার জন্য বাংলাদেশ রিজনকে আরো বেশি ভূমিকা নিতে হবে।
একই মত প্রকাশ করে সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট বাজলুর রাশিদ এমবিই বলেন, বাংলাদেশে সংগঠনের একটি অফিস নিয়ে আরো বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ীকে সম্পৃক্ত করতে হবে।
ইউকেবিসিসিআই এর বাংলাদেশ রিজনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, শীঘ্রই বাংলাদেশে ইউকেবিসিসিআই এর অফিস নেয়া হবে। তিনি সংগঠনের সার্ভিস বাংলাদেশে আরো কার্যকর করার প্রতিশ্রুতি প্রদান করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখের ইউকেবিসিসিআই এর লন্ডন রিজনাল প্রেসিডেন্ট ওলি খান এমবিই, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ডাইরেক্টর রহিমা মিয়া, ডাইরেক্টর আব্দুল কাইয়ূম খালিক জামাল, ডাইরেক্টর আব্দুল করিম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকেবিসিসিআই এর সদস্য রুকি খানম, সংগঠনের সিনিয়র কর্মকতা সাজেদা বেগম ও নোমান আহমদ।
সভায় বাংলাদেশে ইউকেবিসিসিআইয়ের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে বেশ কিছু প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহিত হয়। একইসাথে সংগঠনের প্রেসিডেন্ট এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সাপ্তাহে বাংলাদেশে গিয়ে বাংলাদেশে বিজনেস সামিটসহ বেশ কিছু ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

