আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনর আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি হলে আয়োজিত সভায় বক্তারা প্রবাসে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রবাসে বাংলা ভাষার আরো প্রসার ও নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখাতে হবে। এজন্য তারা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি ঘরে ঘরে বাংলায় কথাবার্তা চালু রাখার জন্য বাবা-মায়ের প্রতি অনুরোধ জানান। এসময় তারা ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দীক, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ স¤পাদক ফজলুল করিম চৌধুরী ও কানাইঘাট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, লেখক ও গ্রন্থকার অধ্যাপক ইয়াওর উদ্দিন, মুহাম্মদ নুরুল হক, শফিক মিয়া, মিসেস সালমা হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

