পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি অন্তর্ভূক্ত করার দাবি ফাইট ফর রাইটসের
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩
মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ বিরোধী নানা অপকর্মে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে মুসলিম জাতিসত্তাকে মুছে ফেলার জন্য হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে। তারা সকল অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি অন্তর্ভূক্ত করার দাবি জানান।
গত ২০ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে ‘শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র বিরোধী অপতৎপরতা: বিডিআর হত্যাকাণ্ড থেকে পাঠ্যপুস্তক’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
এতে সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদের সালেহ, টাওয়ার হ্যালমেট কাউন্সিলর অহিদ আহমেদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুস সামাদ ও এনআরবি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মফিজ আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন এফআরআই এর সহ সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সফর, জাস্টিস ফর ভিকটিম এর সভাপতি মো. জহরুল ইসলাম, এফআরআই এর সহসভাপতি কে করাম, আলী আহমদ, কাজী নুরুজ্জামান মো. ফখরুল, এবাদুর রহমান রাজন, প্রচার সম্পাদক মো. ফান্টু, সহকারি সহসম্পাদক ইকবাল হোসেন, সহকারি সহসম্পাদক কামরুল হাসান রাকিব, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুস শহীদ ও মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম, মো. আরাফাত রহমান, শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, শেরওয়ান আলী, মো. কামাল হোসেন, মো. আলামীন, জিয়াউল হক, মো. জবলু আলম বিপু প্রমুখ।

