কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩
বৃটেনের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রথম প্রহরে ৫২ এর ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। শহীদ মিনার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় একুশের প্রথম প্রহরে সুন্দর ও সুশৃঙ্খলভাবে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে ভাষা শহীদানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কমিউনিটির সর্বস্তরের মানুষ।
এতে বৃটেনের বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলারবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ওয়েলস আওয়ামীলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, নিউপোট আওয়ামীলীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ, ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস শাখা, অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দা ইউনাইটেড নেশনস সাউথ ওয়েলস শাখা, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকে, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটি ইন ইউকে, ওয়েলস বাংলা প্রেসক্লাব, এটিন বাংলা ইউকে, ওয়েলস বাংলা নিউজ, মনসুর মিডিয়া,সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, সংগঠন, উইমেন্স প্রতিনিধি, ও ব্যাবসায়ী, প্রতিনিধি, কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যাক্তিগতভাবে অনেক সাধারণ জনসাধারণ ও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টস প্রতনিধি ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একুশের প্রথম প্রহরের বিশিষ্ট রাজনীতিবীদ ও কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজ আহমদ, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার ড. বাবলিন মল্লিক, কাউন্সিলার জেসমিন চৌধুরী, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির চেয়ারম্যান আনোয়ার আলী, সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার আনহার মিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ ও ফাউন্ডার্স ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ, লাইফ মেম্বার ও ফ্রেন্ডস অব মনুমেন্ট সহ কার্ডিফ নিউপোট সোয়ানসী ব্রিজেন্ড, বৃস্টল, মোনবাউথ ও পটালবাট ক্যাফেলি ও পার্শ্ববর্তী শহর থেকে আগত বিশিষ্টজনরা সহ বিপুলসংখ্যক কমিউনিটির জনসাধারণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

