লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩
প্রতি বছরের মতো এবারও লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। গত ৬ ফেব্রæয়ারি মঙ্গলবার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ইয়ার সপ্তম ও অষ্টম শ্রেনীর ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শামীমা আহমদ তাঁর টিম নিয়ে বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরেন। শামীমা তাঁর প্রেজেন্টেশনে ১৯৫২ সালে কেন ও কোথায় ভাষা আন্দোলন হয়েছিলো, কারা এতে অংশগ্রহণ করেছিলেন, ভাষা আন্দোলনের প্রয়োজন কেন ছিলো, ভাষা আন্দোলন কিভাবে একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলো এবং ভাষা আন্দোলনের শিক্ষা কী-এসব বিষয় তুলে ধরেন। ভাষা আন্দোলনের মূল তাৎপর্য হিসেবে মাতৃভাষায় কথা বলার অধিকার, ডাইভার্সিটির সৌন্দর্য, বহুসংস্কৃতি লালন, বহুভাষা চর্চা, অন্তভূর্ক্তিরণ ও সহনশীলতা শিক্ষার কথা উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

