মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের মক্কাগ্রিল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
অরগেনাইজেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বাবুলর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় সভায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাব্বির উদ্দিন।
সভায় বিগত সময়ের কাজের রিপোর্ট পেশ করা হয়। মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নামাজের জন্য সংগঠনের অর্থায়নে নির্মাণাধীন হল রোমের কাজের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়াও রমজান উপলক্ষ্যে ফান্ড কালেকশন, শিক্ষা ও চিকিৎসা, সাবলম্বি খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের প্রধান উপদেষ্টা হাসান আলী হাপ্পান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আছলাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সেক্রেটারী মতছিন আলী, ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. আব্দুল আলী, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ ইউনুস মিয়া, সহ শিক্ষা সম্পাদক শামসুল ইসলাম, সহ-ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম, সদস্য ইসলাম উদ্দিন, জিল্লুল আল হক, এনামুল হক এনাম। এসময় উপস্থিত ছিলেন সাব্বির উদ্দিন, আহমেদ আল হুমায়ন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

