|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগের দাবিতে সভা

লন্ডনে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগের দাবিতে সভা


প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩

ছাতকের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের উপর স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার প্রবাসীরা। গত ০৬ ফেব্রুয়ারি সোমবার ৬ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট এই সভার আয়োজন করা হয়।

এতে কলেজের সাবেক ভিপি, সমাজসেবক ও রাজনীতিবিদ আওলাদ আলীর রেজার সভাপতিত্বে ও কলেজের প্রাক্তন ছাত্র মঈনুল ইসলাম খসরু ও নাদির আলমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উক্ত কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, আসকর আলী, আব্দুল কদ্দুস, মুজিবুর রহমান, আব্দুল মালেক শামীম, মনোহর আলী রশিদ, সাবেক জিএস আতিকুর রহমান, তৈয়বুর রহমান, নুরুল আমিন, আনোয়ার হোসেন, শাহীন আহমদ, মতিউর রহমান নানু, আব্দুল আজিজ, আব্দুল হাসিদ, কবিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এলাকার দানশীল ও শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা কার্যক্রমে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমান অধ্যক্ষ সুজাত আলী রফিকের স্বেচ্ছাচারিতা ব্যাক্তিস্বার্থে কলেজটির সুনাম আজ নষ্ট হচ্ছে।

বক্তারা বলেন, কলেজের পুনর্মিলনী করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে, তিনি তার ইচ্ছামতো ব্যয় করেন। উক্ত অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে কোনো পরামর্শ করা হয়নি। যা অতীতের কখনও হয়নি। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা লন্ডন ও বাংলাদেশের কলেজের সকল শুভাকাক্সক্ষী ও সাবেক ছাত্রছাত্রীদের সুজাত আলীর অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগ দাবী করেন। অন্যথায় দেশে বিদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top