লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ। গত ১৫ জানুয়ারী রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮০ মাইল দূরে লায়ালপুর শহরের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন শেখ মুজিব। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিলি হয়ে ঢাকায় ফেরেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতফুর রহমান মোজাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: ইলিয়াস মিয়া, সৈয়দ এহসানুল হক, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়খ আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দিন, সাবেক ওসি আহবাব মিয়া, সদস্য মামুন কবির চৌধুরী, আঙুর আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, প্রজন্ম ৭১ এর আহবায়ক বাবুল হোসেন বাবুল, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নিউহাম আওয়ামীলীগের যুগ্ম স্মপাদক আব্দুল বাছিত, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সহ সভাপতি আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ, সাউথ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমুল হোসেন নজমুল, শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক আশরাফ মিয়া, যুবলীগ যুগ্ম সম্পাদক আয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুস সত্তার, ফজল উদ্দিন, যুবলীগ নেতা মোশাহিদ আলী, রাজু মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

