|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ‘রাউই’ নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

লন্ডনে ‘রাউই’ নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩

বৃটেনের প্রথিতযশা শিল্পী, সুরকার ও গীতিকারদের সমম্বয়ে গঠিত ‘রাউই’ নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারী সোমবার লন্ডন মুসলিম সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ, মিডিয়া ও নানান পেশার বিশিষ্টজনরা অংশ নেন।

আকিল আল-ফারাদী, মতিউর রহমান খালেদ ও শাহীদ ফালাহীর সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান। এর পর রাউই’র নব গঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা ও পরিচয় পর্বের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব। নবগঠিত কমিটির সভাপতি হলেন আকিল আল ফারাদি, পরিচালক শাহীদ ফালাহী, সহপরিচালক মতিউর রহমান খালেদ, কোষধ্যক্ষ মতিউর রহমান, মিডিয়া ও পাবলিসিটি ডাঃ সালিক মুর্শেদ, অফিস সম্পাদক আহমদ হোসাইন, সহ-অফিস সম্পাদক মাহফুজুর রহমান।

দ্বিতীয় পর্ব শুরু হয় রাউই’র শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান দিয়ে। অনুষ্ঠানে অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে চলে রাউই শিল্পীদের নাশীদ পরিবেশন।

অনুষ্ঠানে আলোচকরা এই মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন ও স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতির কাজ এদেশে যা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আমাদের প্রতিটি সিটিতে একেকটি গ্রুপ সৃষ্টি করা দরকার। রাউই’র সাথে সম্পৃক্ত শিল্পীরা একেকজন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। এতদিন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, আশা করছি রাউই’র মাধ্যমে তাঁরা কোয়ালিটি সম্পন্ন কাজ উম্মাহকে উপহার দিবেন।

এসময় আলোচনায় অংশ নেন বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় শিল্পী আলাউর রহমান, ম্যাসেজ কালচারাল গ্রুপের সাবেক পরিচালক বিশিষ্ট চ্যারিটি অর্গানাইজার ও কমিউনিটি ব্যাক্তিত্ব আক্তার হোসাইন কাউছার, ম্যাসেজ কালচারাল গ্রুপের সাবেক পরিচালক জনপ্রিয় শিল্পী মোহাম্মাদ আলীসহ অনেকেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউই’র পরিচালক লন্ডনের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী শাহীদ ফালাহী।

এছাড়াও রাউই’র অভিষেক অনুষ্ঠানে রাউইকে স্বাগত জানিয়ে বিশেষ ভিডিও বার্তা প্রেরণ করেন বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি, গীতিকার, সুরকার ও শিল্পী চৌধুরী গোলাম মাওলা, সুদূর কানাডা থেকে বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী, রেনেঁসা কালচারাল নেটওয়ার্কের কো-ফাউন্ডার খোন্দকার রাশিদুল হাসান, ম্যানচেস্টার থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ও বতর্মানে রেনেঁসা কালচারাল নেটওয়ার্কের কো-ফাউন্ডার নোমান আযমী এবং ইরান থেকে বিশিষ্ট সাংবাদিক, কবি ও রাউই’র থীম সংগীতের রচয়িতা নাসির মাহমুদ।

স্বাগত বক্তব্যে রাউই’র পরিচালক শাহীদ ফালাহী বলেন, রাউই একটি আরবি শব্দ। যা হাদীসের পরিপ্রেক্ষিতে একজন বর্ণনাকারীকে বোঝায়। আমরা এটিকে আমাদের নাম হিসাবে বেছে নিয়েছি। কারণ, আমরা যে গান, কবিতা, নাটক, সাহিত্য আর ফিল্ম এর মাধ্যমে কাজ করি বা আগামী দিনে করার পরিকল্পনা করছি, আসলে এই সবই হচ্ছে গল্প বলার বা ট্রান্সমিট করার ফর্ম, তাই আমরা রাউই। ইসলামী সংস্কৃতি মানব জাতির মতই বৈচির্ত্যময়। কিন্তু কিছু মূল্যবোধ ও নীতি রয়েছে যা বিভিন্ন মুসলিম সংস্কৃতি ও সভ্যতাকে এক সুতোয় বেঁধে রেখেছে। যুক্তরাজ্যে বসবাস করে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ মুসলিম আইডেন্টি প্রতিফলিত করেনি। এই শূন্যতা পূরণে রাউই কাজ করবে। আমাদের পথ সহজ নয়, তবে আমাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে এবং আন্তরিকতার সাথে আমাদের দৃষ্টিভঙ্গি বহন করতে হবে। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিভি ওয়ানের পার্টনার গোলাম রাসূল, ইসলাম চ্যানেল বাংলার হেড অব প্রোগ্রাম তাওহিদুল করিম মুজাহিদ, বিশিষ্ট সাংবাদিক আকবর হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুনিম ক্যারল, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, শিল্পী মুহাম্মদ নুরুজ্জামান, শিল্পী আবু তাহের আজিজ, শিল্পী এনাম আহমদ প্রমুখ।

রাউই’র শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীদ ফালাহী, মতিউর রহমান খালেদ, আকিল আল ফারাদী, মতিউর রহমান, ডাঃ সালেক মুর্শেদ, আহমদ হোসাইন ও হাফিজ মাহফুজুর রহমান। প্রোগ্রামটি চিত্রধারন করেন ইসলাম চ্যানেল বাংলার মিসবাহ মাহফুজুর রহমান ও মিনহাজ ।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ, জীবন্ত কিংবদন্তি, প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার ও শিল্পী চৌধুরী গোলাম মাওলার নামে । তিনি বিগত বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। অনুষ্ঠানে তাঁর জন্য দোয়া চাওয়া হয় এবং তার সম্মানে পরিবেশন করা হয় তাঁর লেখা ও সুর করা বেশ কিছু গান। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top