বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড শাখার ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক হলেন আওলাদ হোসেন। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি সোমবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত আওলাদ হোসেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এদিকে আওলাদ হোসেন তার ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

