লেবার মনোনীত প্রার্থীর মার্গারেট মুলানের নির্বাচনী প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
ডাগেনহাম রেইনহাম সংসদীয় আসনের লেবার-মনোনীত এমপি প্রার্থী মার্গারেট মুলানের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গত জানুয়ারি ১৪ শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি বিম ওয়ার্ডের প্রতিটি এলাকায় গিয়ে পুলিশিং পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
উল্লেখ্য, ডেগেনহাম এবং রেইনহামের দীর্ঘদিনের এমপি জন ক্রুডাস ২১ বছর ধরে এই আসনটি ধরে রেখেছেন। প্রবীণ এই এমপি আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
মিঃ ক্রুডাস বলেছেন, যাবার জন্য কখনই ভাল সময় নেই। তবে স্থানীয় এবং জাতীয়ভাবে টোরিদের মোকাবেলায় আমি মনে করি নতুন কাউকে চ্যালেঞ্জ নেয়ার সময় এসেছে।
তার এই ঘোষণার মাধ্যমে ডেগেনহাম এবং রেইনহামের এলাকার লেবার পার্টির রাজনীতিতে শুরু হয়েছিল নতুন মেরুকরণ। পুরাতন রাজনৈতিক নেতাদের পাশাপাশি নতুনরাও চালিয়ে ছিলেন জোর প্রচারণা। সেই প্রচেষ্টায় অন্যানদের পাশাপাশি দুজন বাঙালি প্রার্থীও প্রচেষ্টা চালিয়েছিলেন স্থানীয় লেবার পার্টির সদস্যদের সমর্থন আদায়ের। তবে সবাইকে পিছনে ফেলে জন ক্রুডাস এমপির সমর্থন প্রার্থী মার্গেট মুলানে প্রার্থিতা নিশ্চিত করেন। যিনি বর্তমান এমপি ক্রুডাসের অফিস ব্যাবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। ২০১০ সালে ভিলেজে ওয়ার্ড থেকে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন এই লেবার নেত্রী।
মার্গারেট সম্পর্কে জানা যায়, তিনি নির্বাচনী ডেগেনহাম এবং রেইনহামের এলাকায় জন্মগ্রহণ করেন এবং এখানেই বেড়ে ওঠেছেন। তিনি ডাগেনহামের সেন্ট পিটার স্কুলে থেকে শিক্ষা জীবন শুরু করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জন ক্রুডাস এমপির পদাঙ্ক অনুসরণ করে ডাগেনহাম এবং রেইনহামের সংসদীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়া আমি সম্মানিত বোধ করছি। পরবর্তী নির্বাচন আমাদের জন্য সহজ হবে না, তবে আমি ভবিষ্যতের দাগেনহাম এবং রেইনহাম তৈরির জন্য সকল স¤প্রদায়কে আমার প্রচারণার কেন্দ্রবিন্দুতে রাখব। আমার পরিবার এবং আমি ডেগেনহামের ব্যাডডো ক্লোজ এবং গ্রোভওয়েতে কাউন্সিল হাউস বেড়ে উঠেছি। আমি এমপি হলে, ডেগেনহাম রেনহামের জন্য অক্লান্ত পরিশ্রম করব, জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ আমি নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, উন্নত পাবলিক ট্রান্সপোর্ট, কমিউনিটি হাসপাতালের সম্প্রসারণ, নতুন কাউন্সিল হোমে নির্মাণ বর্তমান সময়ে যা এই এলাকার পরিবারগুলোর জন্য সবচে বেশি প্রয়োজন। আমার দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে। আমাদের স্বাস্থ্য সেবার মান এতটাই নিচে নেমে গেছে যে বর্তমান সময়ে ডেগেনহাম রেনহাম এলাকায় ৩১৩৮ জন মানুষ জিপি ডাক্তারের সাক্ষাতের তারিখ বা সময় পেয়েছেন ৪-৬ সপ্তাহ পরে। জিপি ডাক্তারের সাক্ষাত পেতে ৪ সপ্তাহ অপেক্ষা অনাকাঙ্খিত। আমি এই অবস্থার পরিবর্তন চাই। তৃণমূল থেকে শুরু করে ছায়া মন্ত্রিসভা, অথবা ট্রেড ইউনিয়ন, লেবার পার্টির প্রায় সকল শ্রেণীপেশার সদস্যদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে।
উল্লেখ্য, বিগত নির্বাচনে এই আসনটিতে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই মাত্র ২৯৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। লেবার দলীয় প্রার্থী তিনি পেয়েছিলেন ১৯৪৬৮ ভোট এবং ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী পেয়েছিলেন ১৯১৭৫। তাই এই আসনটি ধরে রাখতে মাঠে নেমেছেন মার্গেট মুলানে। সংবাদ বিজ্ঞপ্তি

