বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৭ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায় সভাপতি আশিকুর রহমান। বিদায়ী সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আনসার এর পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী।
দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ কমিউনিটি নেতা শাহগির বখত ফারুক, অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সামী সানা উল্লাহ ও এম এ আজিজ।
নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় সভাপতি জাহাঙ্গীর খান, সেক্রেটারী আহবাব হোসেন, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরীর নাম ঘোষণা করেন ৫১সদস্য কমিটি। নব নির্বাচিত কমিটির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন চেয়ারপার্সন জাহাঙ্গীর খান, সিনিয়র ভাইস চেয়ারপার্সন আব্দুল বারী, ভাইস চেয়ারপার্সন আয়শা চৌধুরী, আবু লেইছ, মো: মানিকুর রহমান, মঈন উদ্দিন, পারভেজ কোরেশী, ফয়জুর রহমান, কাজী আরিফ, সেক্রেটারী সৈয়দ আহবাব হোসেন, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন, ড. সৈয়দ মাসুক আহমদ, জেইন মিয়া, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারী জয়নাল আবেদিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী কাজী আব্দুল কুরাশ, মেম্বারসীপ সেক্রেটারী এম নুমান বিন মালিক, ইন্টারন্যাশনাল এপেয়ার্স সেক্রেটারী শাহ মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোস্তাক আলী বাবুল, জয়েন্ট প্রেস সেক্রেটারী এম আবু তারিক চৌধুরী, অফিস সেক্রেটারী মোহাম্মদ রুবিদ হোসেন, জয়েন্ট অফিস সেক্রেটারী দেলোয়ার হোসেন খান, ওয়েন সেক্রেটারী সেলিনা চৌধুরী, জয়েন্ট ওয়েন সেক্রেটারী দিনা হোসেন, জয়েন্ট কালর্চার সেক্রেটারী নুরুজ্জামান, রিলিজিয়াস সেক্রেটারী আনিসুর রহমান, লিগ্যাল সেক্রেটারী নিল মনি সিং, রিসার্চ এন্ড কমিউনিকেশন সেক্রেটারী দিলাল আহমদ, ইসি মেম্বার ইকবাল আহমদ, ফয়সল আহমদ, আশিকুর রহমান, ড. শামসুল হক চৌধুরী, নজরুল আহমদ, প্রতিম গোশ, নাজিম উদ্দিন।
নবগঠিত কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত কমিটির ন্যায় এই নতুন কমিটিও প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাবে। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র, ন্যাশনাল আইডি কার্ড প্রদান, প্রবাসীদের বিনিয়োগ, প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ১৯৭১ সালে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন তাদেরকে স্বীকৃতি প্রদানের দাবী জানানো হয়। নতুন কমিটি সংগঠনের সাধারণ সদস্য সংগ্রহে কাজ করে যাবে। একই সাথে সাধারণ সভায় ইসি কমিটি ৪১ থেকে ৫১ সদস্যে বৃদ্ধিতে সর্বসম্মতি প্রদান করে। সংবাদ বিজ্ঞপ্তি

