২০২৩ সালের জন্য প্রাথমিক বিদ্যালয়ে আবেদন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২

প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর শিশু এবং তাদের পিতা মাতা উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি সব ধরণের নতুন সুযোগ প্রদান করে, কিন্তু এটি উদ্বেগ এবং বিভ্রান্তির কারণও হতে পারে।
তাই সন্তানের ভবিষ্যত সম্পর্কে একটি সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য পিতামাতার কাছে যতটা সম্ভব তথ্য থাকা গুরুত্বপূর্ণ।
প্রাথমিক স্থানান্তর প্রক্রিয়ায় পরিবারগুলিকে সহায়তা করার জন্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রানজিশন সাপোর্ট সার্ভিস আগামী ১৩ জানুয়ারী শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় পিতামাতা/পরিচর্যাকারীদের জন্য অনলাইন পরামর্শ সেশন (জুমের মাধ্যমে) আয়োজন করছে। এ সকল পরামর্শ সেশনে অংশ নিতে আগ্রহীরা ইভেন্টব্রাইট এর ওয়েবসাইটে নিজেদের আসন বুক করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি

