জামায়াত আমীর ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে ইউকে ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল।
গত সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ নাইমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দিন চৌধুরী ও সহকারী সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম সফরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে মামুন আল আযমী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুস সামাদ, আব্দুররহমান খোকা, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল আলী ও আসাদুজ্জামান শাফী।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহসভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, আহমদ আলী, কে করাম, মো: শরীফ রানা, মো: আব্দুল গফফার শাহীন, সহ সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান রাকিব, মো: ইকবাল হোসেন, ইউসুফ বিন হোসাইন সাংগঠনিক স¤পাদক আব্দুস সামাদ খান, প্রচার সম্পাদক মো: ফান্টু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছালেহ আহমদ, মানবাধিকার কর্মী হাফিজ সুহেল আহমদ, মো: আব্দুল মুহিত, মোহাম্মদ তারেকুল ইসলাম, মো: ফজল আহমদ, শাহ মাহমুদুল হাবিব ইমন, হাফিজ আব্দুল কুদ্দুস মাছুম, মো: আলী শ্যামল, জুবায়ের আহমদ সিদ্দিকী, মো: আব্দুল আলী, মো: জাকির হোসেন, মো : আব্দুর রহমান, এম এম ইয়াজদীন, হাফিজ আব্দুর রহীম, মো: আলীম উদ্দীন, ফেরদৌস আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার তাদের জুলুম-নির্যাতনের অংশ হিসেবে জামায়াত আমীর ডা: শফিকুর রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কোনো জালিম সরকারই চিরস্থায়ী নয় এবং পতনের পর তাদের অবস্থা ভয়াবহ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর একজন আল্লাহ ভীরু, সৎ ও জনদরদি মানুষ, তাকে কলঙ্কিত করার জন্য জঙ্গী কার্যক্রমে স¤পৃক্ততার অভিযোগ এনে ফ্যাসিবাদী সরকার জনগণের আন্দোলনকে দমাতে চায়। কিন্তু জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরসহ সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে মুক্ত করবে ইনশাআল্লাহ্। সংবাদ বিজ্ঞপ্তি

