বিজয় দিবস উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দিনটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার মিছিলের সারথী হওয়ার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি ময়নুল হক,প্রচার সম্পাদক ড.আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবি আব্দুল হান্নান, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রজন্ম ৭১ যুক্তরাজ্যের সভাপতি বাবুল হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

