আপনি ইউক্রেনীয় উদ্বাস্তু হোস্ট করতে পারেন?
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
নতুন আগত অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থীদের স্বাগত জানানো এবং সহযোগিতা করার দীর্ঘ ইতিহাস রয়েছে টাওয়ার হ্যামলেটস-এর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলের ‘হোমস ফর ইউক্রেন স্কিমে’র মাধ্যমে, আমরা সেই সকল বাসিন্দাদের সহযোগিতা করছি যারা স্বেচ্ছায় ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীকে সাহায্য করতে আগ্রহী। এ ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে নিচে উল্লেখিত সহযোগিতাগুলি করা হবে।
যেমনঃ আবাসন উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে চেক সম্পূর্ণ করা; অতিথিদের জন্য অন্তর্বর্তীকালীন অর্থপ্রদান করা-যতক্ষণ না তারা আরও সহায়তা লাভ করতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত ব্যয়ভার বহন করা; শিক্ষার জন্য স্কুলে আসনের ব্যবস্থা করা; যেখানে প্রয়োজন সেখানে নির্দিষ্ট জনস্বাস্থ্য পরিষেবায় রেফার করা; স্থানীয় কর্মসংস্থানের সুযোগ লাভ করতে তাদের সহায়তা করা; এবং ইউক্রেনীয় অতিথিদের স্পনসরদের ক্ষতিপূরণ প্রদান করা। সংবাদ বিজ্ঞপ্তি

