আপনার সন্তানের পোলিও বুস্টার মিস করবেন না
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
আপনার কী এক থেকে নয় বছর বয়সী একটি শিশু আছে? তাদের কি পোলিও বুস্টার টিকা দেয়া হয়েছে? যদি তা না হয় তবে আর দেরি নয়, দ্রুতই বুস্টার দিন।
পোলিও বুস্টার প্রোগ্রাম আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার শেষ হবে বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এজন্য আপনি আপনার জিপির সাথে বুকিং করে বা টাওয়ার হ্যামলেটস বারার টিকাদান কেন্দ্রে ( ইস্ট লন্ডন ভ্যাকসিনেশন সেন্টার, বিউমন্ট হাউস, গ্রাউন্ড ফ্লোর, মাইল এন্ড হাসপাতাল, ব্যানক্রফট রোড, ই-১ ৪-ডিজি) গিয়ে বাচ্চার পোলিও বুস্টার দিতে পারেন। বিস্তারিত জানতে নর্থইস্টলন্ডন ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

