বিজয় দিবসে শহীদ মিনারে লন্ডন মহানগর বিএনপির শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি জানিয়েছে লন্ডন মহানগর বিএনপি। ১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে ১২টা ০১ মিনিটের ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি কদর উদ্দিন যুগ্ম সম্পাদক রোমান আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক জমির আলী, রানা আহমদ সোহেল, সাঈদ মিয়া, জি এম অপু শাহরিয়ার, মো: আমির হোসেন, মো আশরাফুল আলম, শেরওয়ান আলী, সামসুল হক, গোলজার আহমদ, হোসেন আহমদ, এম ডি রাসেল আহমদ, আরাফাত মোস্তফা, আবু বকর সিদ্দিক,নাঈম তালুকদার,করিম মিয়া, মো. রনি, জুবাইর আহমেদ, সৌরভ আহমেদ, মো: তৌহিদুর রহমান, রুবেল আহমদ রোহেল, মো: নুর মিয়া, মো: ফান্ট, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মোহাম্মদ মোশাররফ হুসাইন, কামাল আহমদ, আল মুনিম, মিনহাজ উদ্দিন আহমেদ, মেহেদি হাসান ফাহিম, রেজাউল করিম প্রমুখ।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিজয়ের ৫১ বছর পরও আজকে যে আশা আকাক্সক্ষা নিয়ে দেশের বিজয় ছিনিয়ে এনেছিল সেটা আজকে নেই। মানুষ তার মৌলিক অধিকার আদায় করতে পারছে না। অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বললেই হত্যা, গুম, খুন নির্যাতন ও গ্রেপ্তার করে মানুষের অধিকার স্তব্ধ করে দেয়া হচ্ছে। তাই বিজয় দিবসের শপথ হোক সকল ষড়যন্ত্র ও নির্যাতন মোকাবেলা করে মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে অবৈধ সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সংবাদ বিজ্ঞপ্তি

