|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বুদ্ধিজীবী দিবসে লন্ডন শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন : একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবী

বুদ্ধিজীবী দিবসে লন্ডন শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন : একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবী


প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২

মানবাধিকার প্রতিষ্ঠার সবক দেয়ার আগে একাত্তরের গণহত্যার স্বীকৃতি ও বাংলাদেশের আদালতে দন্ডিত যুদ্ধাপরাধী, বুদ্ধিজীবীদের ঘাতকদের বিচারের রায় কার্যকরে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত ১৪ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান থেকে এ আহ্বান জানানো হয়।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ এবং সিপিবি, জাসদ, উদীচীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠগুলোর সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে জ্বলন্ত প্রদীপ হাতে দাড়িয়ে থেকে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোষর রাজাকার আলবদরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সুধীজন।

এসময় বুদ্ধিজীবী হত্যার অন্যতম শীর্ষ পরিকল্পনাকারী বাংলাদেশের আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্রিটেনে পালিয়ে থাকা যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক শাহ বেলালের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্মূল কমিটির অন্যতম সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ।

বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের প্রেসিডেন্ট বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ইন দ্যা ইউকের সভাপতি দেওয়ান গৌস সুলতান, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ও ইউরোপীয়ান কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নির্মূল কমিটির উপদেষ্টা হোসনা মতিন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সারওয়ার ই আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহসভাপতি মতিয়ার চৌধুরী, জামাল খান, নাজমা রহমান, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাশ প্রশান্ত, প্রেস সেক্রেটারী আ স ম মাসুম, পাবলিকেশন সেক্রেটারী রুমানা রাখি, কালচারেল সেক্রেটারী সেলিনা আক্তার, রিসার্চ সেক্রেটারী রোকসানা পারভিন জোসনা, জাসদ নেতা মুজিবুল হক মনি, সাংবাদিক ও কন্ঠ শিল্পী মোস্তফা কামাল মিলন, জাসদ নেতা মাহমুদুর রহমান শাহনুর, কমিউনিটি সংগঠক আব্দুল বাসির ও সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম ওকিব প্রমুখ।

বক্তারা একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে বলেন, একাত্তরের গণহত্যাসহ বিশ্বের প্রতিটি অঞ্চলে সংঘঠিত গণহত্যার যথাযথ বিচারের মাধ্যমেই সম্ভব প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা। পৃথিবী থেকে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনা বন্ধ করতে হলে অতীতে ঘটে যাওয়া এমন ঘটনাগুলোর বিচার নিশ্চিতের কোনো বিকল্প নেই।

মার্কিন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, কাউকে কোনো উপদেশ দেয়ার আগে নিজে এটি চর্চা করতে হয়। বিশ্বের অন্যান্য দেশে মানবাধিকার প্রতিষ্ঠার তাগিদ দেয়ার আগে একাত্তরে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংগঠিত গণহত্যাগুলোর স্বীকৃতি ও বিচার সম্পন্নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তা না হলে বিষয়টি হবে ভন্ডামীর মতো, যা নতুন নতুন গণহত্যা ও মানবাধিকার লংঘনের মতো ঘটনার জন্ম দেবে। কোনো কোনো বক্তা হতাশা ব্যক্ত করে বলেন, একাত্তরের গণহত্যার সাথে জড়িত মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আজ যেভাবে সংঘবদ্ধ হচ্ছে, বিপরিতে পক্ষ শক্তি প্রতি নিয়ত হচ্ছে বিভাজিত। রাজনৈতিক কৌশলের নামে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য শুভ নয়, এটি বুঝতে হবে আমাদের রাজনীতিকদের।

ব্রিটেনে পালিয়ে থাকা বাংলাদেশের আদালতে দন্ডিত বুদ্ধিজীবী হত্যাকারী চৌধুরী মঈনুদ্দিনকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর অথবা এদেশেই তাঁর বিচার কার্যকর করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, একজন দন্ডিত যুদ্ধাপরাধী অবাধে চলাচল করে কলুষিত করছে সভ্যতার দাবিদার ব্রিটেনের পবিত্র মাটি, এটি মোটেই গ্রহনযোগ্য নয়। নিজের অপরাধ গোপন করে ব্রিটেনে আশ্রয় লাভে মঈনুদ্দিনকে কারা সহযোগিতা করেছে তদন্ত করে তা চিহ্নিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। তারা বলেন, একজন ভয়ঙ্কর অপরাধীর নিঃশ্বাস যে বাতাসে ভেসে বেড়ায়, সেই বাতাস থেকে কেমন করে আমরা শ্বাস নিয়েছি, সেই প্রশ্নের জবাবও কিন্তু ভবিষ্যত প্রজন্মকে আমাদের দিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top