সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ নভেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হামজার পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জাবির আহমেদ।
সভায় সংগঠনের কোষাধ্যক্ষ বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা এডুকেশন সেন্টারের নামে জায়গা ক্রয় করার লক্ষ্যে দশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এডুকেশন সেন্টারে থাকবে একটি হাফিজ খানা ও একটি লাইব্রেরী। এতে সংগঠনের পক্ষ থেকে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসান আহ্বান জানান। সভায় সংগঠনে সদস্যদের আলাপ-আলোচনার মধ্যমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হলেন জুবায়ের আহমদ হামজা, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক, কোষাধক্ষ্য মোহাম্মদ জাবির আহমদ, সিনিয়র সহসভাপতি মানিক মিয়া, সহসভাপতি জিলানি খান, অধ্যাপক আমিনুল হক চুন্নু , মোঃ হারুন মিয়া, আখতার হোসেন, কবি সাইদুর রহমান, কবি শাহ শাফিনুর, আবুল কালাম, মোঃ গোলাব মিয়া, সৈয়দ গোলাব আলী, আবু হাসনাত, মনজুর আহমদ লাকি, সহসাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, সহসাধারণ সম্পাদক শামিম আহমদ, মোস্তাক আহমদ, মোঃ সাইদ আহমদ বুলন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ মিয়া ও আলকাছ মিয়া। কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক সভাপতি মুজিবুল হক মণিকে প্রধান উপদেষ্টা করা হয়। পরে আপ্যায়নের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

