ই-স্কুটার এবং ই-বাইকের কারণে বাড়ছে অগ্নি দুর্ঘটনা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে, তাদের পরিসংখ্যান অনুযায়ি ই-স্কুটার এবং ই-বাইকের সাথে যুক্ত অগ্নি-সম্পর্কিত ঘটনাগুলির বৃদ্ধি পাচ্ছে।
তাই, যারা এগুলি ব্যবহার করে তাদেরকে এর ঝুঁকি সম্পর্কে সচেতন হতে এবং নিজের ঘরের ভেতরে অথবা ফ্ল্যাট বা বিল্ডিংয়ের হলওয়ের মত কমিউনাল এলাকার বহির্গমন পথে এগুলো রাখার বিপদ সম্পর্কে আরো সজাগ হতে উৎসাহিত করা হচ্ছে।
আপনি যদি একটি বৈদ্যুতিক বাইক, বা স্কুটারের মালিক হন, বা আসন্ন উৎসবকালীন সময়ে একটি কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনি নিজে এবং আপনার প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে দয়া করে লিঙ্কে ক্লিক করে নিরাপত্তা পরামর্শ পড়ুন। সংবাদ বিজ্ঞপ্তি

