প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য উন্নয়নের যাত্রায় সামিল : বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর আয়োজিত জনসভায় ফজিলাতুন্নেছা ইন্দিরা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্ধিরা এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের জন্য দারিদ্র্য কমেছে বহুলাংশে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে ঠিক তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, শফিকুর রহমান চৌধুরী জাতির জনকের আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তার পিতাও ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক এবং জাতির জনকের ঘনিষ্ট সহচর। শফিক চৌধুরী ও তার পরিবার কোন সময়ই জাতির জনকের আদর্শ থেকে বিচ্যুত হননি। আর একারনে এই পরিবারটিকে অনেক অত্যাচার নির্জাতন সহ্য করতে হয়েছে।
গত ৩০ নভেম্বর বুধবার ইষ্ট লন্ডনের দ্যা অট্রিয়াম হলে আয়োজিত জনসভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছিলেন বলেই বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। ২০১৪ সালে দেশ ও জাতির স্বার্থে মহাজোটকে সিলেট-২ আসনটি ছেড়ে দেয়া হয়, তাদের নেতৃত্বের অযোগ্যতার কারনে বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়।
তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচিত হই। ইনশা আল্লাহ এই এলাকা সারা বাংলাদেশের মতো আবারও উন্নয়নের ধারায় ফিরে আসবে।

শফিক চৌধুরী তার সময়কালের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আমি জাতির পিতার আদর্শের সন্তান জননেত্রী শেখ হাসিনার কর্মী,মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতিই আমার রাজনীতি। এমপি হই কিংবা না হই, আমি শেখ হাসিনার কর্মী আছি, কর্মী হিসেবেই কাজ করে যাবো। জননেত্রী শেখ হাসিনাই আমার আস্থা আর আদর্শ।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় এমপি রুশনারা আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।
সভায় বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা আনহার মিয়া, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির সভাপতি শফিকুল্লাহ মিসলু, সহ সভাপতি মোশাহিদ আলী বেলাল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মসুদ আলী,প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সাদ মিয়া,সাবেক সিনিয়র সহ সভাপতি আনসার মিয়া,সাবেক সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি মোশাহিদ আলী বেলাল, সাবেক সিনিয়র সহ সভাপতি মানিক খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, সাবেক ট্রেজারার সহুল মুনিম,সাবেক ট্রেজারার আবুল কালাম শেখ,কমিউনিটি নেতা বদরুল খান, প্রবাসী বালাগঞ্জ আদর্শ সমিতির সাবেক সভাপতি নূরুল হক নূর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস,প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, সহ প্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, কেমডেন কাউন্সিলের মেয়র নাসিম আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর সিরাজুল হক, সাবিনা আক্তার, শুভ আলম, আসমা ইসলাম, আব্দাল উল্লাহ, লিলু মিয়া তালুকদার, কাউন্সিলর রেবেকা সুলতানা, কভেন্ট্রি কাউন্সিলের কাউন্সিলর মায়া আলী, সাবেক কাউন্সিলর আহবাব মিয়া, আব্দুল মুকিত চুন্নু এমবিই,নিউহাম কাউন্সিলের মুজিবুর রহমান জসিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি ইলিয়াস মিয়া, সৈয়দ এহসান, ময়নুল হক,শফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, আসাদ উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী, নিউপোরট আওয়ামী লীগের সভাপতি শেখ তাহির উল্লাহ, নরউইচ আওয়ামী লীগের সভাপতি সালিক চৌধুরী ফলিক, নরথাম্পটন আওয়ামী লীগের সহ সভাপতি মখলিস মিয়া, ডরসেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, ইপসুইচ আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, নর্থ চেশিয়ার আওয়ামী লীগের সেক্রেটারি লুকমান আহমদ, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক টুনু মিয়া, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ওল্ডহাম আওয়ামী লীগের মদরিছ আলী, আজিজুর রহমান দারা, লুটন আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রকিব, যুগ্ম স¤পাদক সেলিম আহমদ, প্রজন্ম একাত্তর যুক্তরাজ্যের সভাপতি বাবুল হোসেন, শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান শাহীন, সুইনডন আওয়ামী লীগের সহ সভাপতি মুজম্মিল আলী, লুইসাম আওয়ামী লীগের সহ সভাপতি ফজল উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছিন খান, সাবেক সভাপতি মানিক মিয়া, আব্দুল হামিদ শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, একেএম সেলিম, ট্রেজারার আজম খান, সাবেক ট্রেজারার এমরান খান, আজম খান, সহ সভাপতি মোশাহিদ আলী বেলাল, ছাতক সমিতির সভাপতি ফজল উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুস সোবহান বারী, মনির আলী, আনহার মিয়া, সাইদুর রহমান চৌধুরী, আনা মিয়া, আশফাক আহমেদ, সুরমান আলী, জলিল চৌধুরী, সোনা মিয়া, আব্দুল মুছব্বির দুলু, জরিফ হোসেন আহসান খান, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম নাজিম, ব্রিকলেন মসজিদের ট্রাস্টি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, মল্লিক শাকুর ওয়াদুদ, যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মিসলু, সহ সভাপতি মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক রুহুল আমীন দুলন,সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, শাহ বেলাল আহমদ, যুবলীগ নেতা তুরন মিয়া, বার্মিংহাম আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান সেলিম,সিলেট মহানগর যুবলীগ নেতা আসাদ উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ সভাপতি এনামুল হক, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, লুটন যুবলীগের সভাপতি মজনু মিয়া, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, সহ সভাপতি আরুক চৌধুরী, সহ সভাপতি শাহজাহান আহমেদ বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী, আওয়ামী লীগ নেতা মকসুদ আলম, লুটন আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রকিব যুগ্ম সম্পাদক সেলিম আহমদ,আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ইকবাল আহমদ ভিপি, লুটন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরিদ আহমেদ, যুক্তরাজ্য কৃষকলীগের আহবায়ক সৈয়দ তারেক আহমেদ, সদস্য সচিব এম এ আলী, তাতী লীগের সভাপতি এম এ সালাম, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, রাজনীতিবিদ সাংবাদিক মুহিব চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আফজাল হোসেন সিদ্দিক মিয়া, আলিমুজ্জামান, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির সহ কমিউনিটির ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভা শেষে আগত অতিথিদের সম্মানে প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগর বাসীর পক্ষ থেকে আয়োজন করা হয় নৈশ্যভোজের। সংবাদ বিজ্ঞপ্তি

