মেয়র লুৎফুর রহমানের সাথে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গনাইজেশনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২
জিরো আওয়ার কন্ট্রাক্ট, লগ-ইন লগ-আউট নিয়ম বাতিল, বেতন বৃদ্ধি, সপ্তাহে একটি বাধ্যতামূলক ছুটিসহ আরও কিছু দাবি তুলে ধরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে মতবিনিময় করেছে ‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গনাইজেশন’। টাউন হলে আয়োজিত মতবিনিময় সভায় কেয়ারারদের বক্তব্য শোনেন মেয়র এবং দ্রæত ব্যবস্থা নিতে কেয়ারার এজেন্সিগুলোর সাথে কথা বলার আশ্বাস দেন।
গত ২৯ নভেম্বর মঙ্গলবার বিকালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে দাবিদাওয়া নিয়ে মেয়র লুৎফুর রহমানের সাথে দেখা করেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার অর্গানাইজেশনের অর্ধশতাধিক কেয়ারার।
এ সময় তারা ৩০ মিনিটের জব বন্ধ করাসহ কেয়ারারদের গাড়ি পার্কিংয়ে বিশেষ সুবিধা দেয়ার দাবি জানানো হয়। একই সাথে ঈদ ও পূজায় হলিডেসহ সপ্তাহে একদিন বাধ্যতামূলক ছুটি দেয়ার দাবি তুলে ধরেন কেয়ারাররা।
‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গনাইজেশন’ এর সভাপতি এম এ মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন ট্রেজারার দিলোয়ার হোসেন, উপদেষ্টা এ কে এম হেলার, নুরুন নবী, আব্বাস উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেবিনেট মেম্বার ফর হেলথ ওয়েবলিং এন্ড স্যোশাল কেয়ার কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলার আনা মিয়া।
‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গনাইজেশনের সভাপতি এম এ মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন ট্রেজারার দিলোয়ার হোসেন, উপদেষ্টা এ কে এম হেলার, নুরুন নবী, আব্বাস উদ্দিন, সাদ উদ্দিন, সাইফুর রহমান পারভেজ, সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু, মুমিন খান, ওয়াহিদা বি, আব্দুর রউফ, সাজান খান, সহ সাধারণ সম্পাদক তাহের আহমদ লাকি, জেসমিন আকতার, ফুহাদ আহমদ, আশরাফ হোসেন, সহ ট্রেজারার আনসার আহমদ, পিয়াংকা আকতার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক আব্দুর রউফ, সাবিনা বেগম, অফিস সম্পাদক রুকশানা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিলাল উদ্দিন, সানাউল আলম, হালিমা বেগম, শিক্ষা সম্পাদক আমির উদ্দিন, এম মুমিন চৌধুরী, হেপি বেগম, মমতাজ বেগম, রাসেল মিয়া, আকিব চৌধুরী, হুমায়ুন কামালি, ফারুক মিয়া, নাসিমা বেগম, সাবিনা খানম, কাওছার মিয়া, সাফিনা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

