|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শেফ খলিলুর রহমানের বৃটিশ কারি অ্যাওয়ার্ড লাভ : ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’চালুর ঘোষণা

শেফ খলিলুর রহমানের বৃটিশ কারি অ্যাওয়ার্ড লাভ : ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’চালুর ঘোষণা


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২

দেশ ডেস্ক, ২ ডিসেম্বর :: যুক্তরাস্ট্রের খ্যাতিমান শেফ, নিউ ইয়র্কের জনপ্রিয় খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান বৃটিশ কারি অ্যাওয়ার্ড ২০২২ লাভ করেছেন। গত ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় বাটারসির ‘দ্য এভালুশন লন্ডনে’ অনুষ্ঠিত বৃটিশ কারি অ্যাওয়ার্ডের ১৮তম আসরে তাঁকে এই সম্মাননায় ভুষিত করা হয়। যুক্তরাজ্যের বাইরে কোনও শেফ প্রথম এই এ্যাওয়ার্ড লাভ করলেন। বৃটিশ এমপি, রাজনীতিক, মুলধারা ও বাংলা মিডিয়ার সাংবাদিকসহ প্রায় দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শেফ খলিলের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন কারি অ্যাওয়ার্ডস-এর প্রবর্তক মরহুম এনাম আলীর ছেলে, প্রতিষ্ঠানের ডাইরেক্টর জেফরি আলী।

আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা


এদিকে ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেস’ সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কারির সুনাম ছড়িয়ে দিতে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ চালুর ঘোষণা দেন শেফ মোঃ খলিলুর রহমান। সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে বাংলাদেশিরা ভালো করছে। পিছিয়ে নেই রেস্টুরেন্ট ব্যবসায়ও। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের শত শত রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টের সুনামকে যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরার জন্য আয়োজন করা হবে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে এ আয়োজনের প্রথম আসর।খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি কারি হাউজ থাকলেও সেগুলো এখনো সংগঠনিক ভিত্তি পায়নি। কারি ব্যবসায়ীদেয় অনুপ্রেরণা দেয়ার জন্য কোনো এওয়ার্ডস এখনো নেই। যুক্তরাষ্ট্রের কারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে একটি শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে এবং এসব ব্যবসায়ীর মূখপত্র হিসেবে ভ‚মিকা রাখতেই কাজ করবে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’।

মাস্টার শেফ খলিলুর রহমানের মালিকানাধীন খলিল বিরিয়ানি হাউজ নিউ ইয়র্ক তথা পুরো যুক্তরাষ্ট্রজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত খাবারের একটি ব্র্যান্ড। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্যরসিকদের কাছে খুব জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, স্থানীয় আমেরিকানসহ বিশ্বের নানান জাতি-গোষ্ঠীর মানুষ এই বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে আসেন। সুস্বাদু ও মানসম্পন্ন খাবার এবং অনন্য গ্রাহক সেবার পাশাপাশি জনসেবামূলক কাজের জন্য শেখ মোঃ খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম বেসামরিক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ডস’ পেয়েছেন।

লিখিত বক্তব্যে খলিলুর রহমান আরো বলেন, যুক্তরাজ্যের কারি ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী খ্যাত। লন্ডন হলো বিশ্বের কারি ক্যাপিটাল। এখানকার ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসসহ অন্যান্য কারি এওয়ার্ডসগুলো বিশ্বজুড়ে সমাদৃত। সেকারণেই আমেরিকান কারি অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দেয়ার জন্য লন্ডনের চাইতে উপযুক্ত স্থান আর কোনোটি নয়।

তিনি বলেন, আয়োজনগত দিক দিয়ে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস অনেকটা যুক্তরাজ্যের কারি এওয়ার্ডসগুলোর মতই হবে। তবে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকবে। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আয়োজনের ব্যাপ্তির জায়গায়। যুক্তরাজ্যের কারি এওয়ার্ডসগুলো মূলত ইউকে বেইজড। শুধু বৃটেনের রন্ধনশিল্পীরা এতে অংশ নেন। কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডস হবে আরো বৃহৎ। বিশ্বের যেকোনো প্রান্তের রন্ধনশিল্পের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। ১২ থেকে ১৫টি ক্যাটাগরিতে দেয়া হবে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, ২০১৭ সালে নিউ ইয়র্কে খলিল বিরিয়ানি হাউজ যাত্রা শুরু করে। খাদ্যপ্রেমী ও গ্রাহকদের ক্রমবর্ধমান পছন্দের ধারাবাহিকতায় খলিল বিরিয়ানি হাউজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে একে একে যাত্রা শুরু করে খলিল হালাল চায়নিজ, খলিল সুইটস অ্যান্ড বেকারি এবং আমেরিকান ফাস্টফুড খলিল পিৎজা এন্ড গ্রীল। সাম্প্রতিককালে তাঁরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নামানুসারে ‘বাইডেন বিরিয়ানি’ নামে নতুন একটি ডিশ চালু করেছেন। ব্যতিক্রমী এই ডিশটি আমেরিকায় বেশ আলোচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স-মাস্টার্স করা খলিলুর রহমান বলেন, মানুষকে সুস্বাদু এবং ভালো খাবার পরিবেশনের নেশা থেকেই আমি এই পেশায় এসেছি। আমার হয়তো অন্য পেশায় যাবার কথা ছিল। কিন্তু নেশা এবং নিয়তি আমাকে বানিয়েছে শেফ।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন সাপ্তাহিক জনমতের সহ সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম। সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, যুক্তরাষ্ট্রের টাইমস টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাবিব রহমান ও এসই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ ইয়াওর।

লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ 


এদিকে ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেলিব্রেটি শেফ খলিলুর রহমান তাঁর বৃটিশ কারি অ্যাওয়ার্ড লাভ উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে প্রেস ক্লাব কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির সাফল্য ও অগ্রযাত্রা এবং বাংলাদেশী খাবারকে আমেরিকায় জনপ্রিয় করে তুলতে তাঁর প্রচেষ্টার কথা জানান। তিনি আগামী বছর ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ চালুর কথা জানিয়ে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় শেফ খলিলুর রহমানের সাথে ছিলেন নিউ ইউর্কের ‘বাংলা পত্রিকা’র নিউজ এডিটর বিশিষ্ট সাংবাদিক হাবিব রহমান ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, জেনারেল সেক্রটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সহ-সভাপতি রহমত আলী, ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও দ্যা সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী। মতবিনিময় শেষে জনাব খলিলুর রহমানহ অতিথিদের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top