যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২
ইউকে বিডি টিভির উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ‘সংকটে, সংগ্রামে, অর্জনে ও মানবিকতায় যুবলীগ’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর সোমবার এই সভার আয়োজন করা হয়।
সভায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ইউকে ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বৃস্টল ওয়েষ্ট যুবলীগের সভাপতি খায়রুল আলম লিংকনের উপস্থাপনায় ভ্যার্চুয়ালি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাকালীন সাবেক সাধারণ স¤পাদক বিশিষ্ট রাজনীতিবিদ এম এ সালাম। আরও বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল আহাদ চৌধুরী, নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গণমুখী কার্যক্রম সামাজিকভাবে প্রচারের কাজে আত্মনিয়োগ করে যুবলীগ। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আন্দোলন করেছে যুবলীগ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খন্দকার মোশতাক, জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের সময় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র শুরু হয়। স্বাধীনতার পর যুবলীগ জিয়া-এরশাদ-খালেদার স্বৈরাচারী শাসনামলেও অকুতোভয়ে সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জাতির কল্যাণ ও গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য আওয়ামী লীগের দায়িত্ব তুলে দেয়া হয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ছিলো স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্রের করতলে। এ সময় আওয়ামী লীগের পাশে থেকে দেশে-বিদেশে যুবলীগ এক অন্যন্য ভূমিকা পালন করেছে। যুবলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু কন্যার প্রধান শক্তি হিসাবে মুখ্য ভূমিকা পালন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

