অগ্নিকান্ড থেকে নিরাপদ থাকুন-আপনার ফ্রি অগ্নি নিরাপত্তা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২
শীতের এই সময়ে মোমবাতি/উন্মুক্ত শিখা, পোর্টেবল হিটার, রান্না করার সময় এবং সিগারেটের শেষাংশ ফেলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
যদিও এগুলো বছরের যেকোন সময়ের জন্য বিপজ্জনক, তবে বছরের এই সময়ে অনিরাপদ ব্যবহারের কারণে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখতে পাওয়া যায়।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্কট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে অনেক লোক সেন্ট্রাল হিটিং চালু বা বৈদ্যুতিক বাতি জ্বালানোর পরিবর্তে তাদের ঘর গরম ও আলোকিত করার বিকল্প উপায় খুঁজছেন। মোমবাতি, পোর্টেবল হিটার এবং খোলা আগুন ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। যদি এগুলোর ব্যবহার এড়ানো সম্ভব না হয়, তবে এগুলো অবশ্যই সাবধানে ব্যবহার করা উচিত বলে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে, লন্ডন জুড়ে ২৫৬টি হিটিং বা উত্তাপ স¤পর্কিত অগ্নিকাÐের ঘটনা ঘটেছিলো। এসব দুর্ঘটনায় তিনজন দুঃখজনকভাবে মারা যান এবং ৩৫ জন আহত হন। জানুয়ারী ২০২২ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত, লন্ডন ফায়ার ব্রিগেড এই ধরণের ১৪৮টি অগ্নিকান্ডের ঘটনায় সাড়া দিয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেড এর টাওয়ার হ্যামলেটসের বরো কমান্ডার রিচার্ড ট্যাপ বলেছেন, আমরা বুঝতে পারি যে ঘর গরম করা এবং আলো জ্বালানো ব্যয়বহুল, তবে আপনি যদি এর পরিবর্তে মোমবাতি এবং বহনযোগ্য হিটার ব্যবহার করেন তবে দয়া করে নিশ্চিত করুন যে সেগুলি তাপ প্রতিরোধী হোল্ডারের ওপর স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ তা কোনভাবেই নড়াচড়া করবে না, বা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আগুন ধরতে পারে এমন উপকরণ যেমন পর্দা, কার্পেট, কাগজপত্র এবং কাপড় ইত্যাদি থেকে এগুলোকে দূরে রাখুন।
কখনই রান্না করার সময় কিচেন খালি ফেলে না যাওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে। এছাড়া অ্যালকোহল পান করার পর রান্না না করা, বিছানায় যাওয়ার আগে সিগারেট স¤পূর্ণরূপে নিভেছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য সকলকে উৎসাহিত করা হচ্ছে। ব্যবহার না করার সময় সমস্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আইটেম বন্ধ করাও একটি ভাল অভ্যাস।
রিচার্ড যোগ করেছেন, ‘একটি ধোঁয়া অ্যালার্ম জীবন রক্ষাকারী। দুর্ভাগ্যজনকভাবে আপনি যদি আগুনের শিকার হন, তাহলে এই অ্যালার্ম আপনাকে অকুস্থল থেকে দ্রæত সরে পড়ার ইঙ্গিত দেবে। আপনি অন্যদের সতর্ক করতে ও সাহায্য চাইতে পর্যাপ্ত সময় পেতে পারেন।’
‘আমাদের অগ্নিনির্বাপকদের কাছ থেকে বিনামূল্যে হোম অগ্নি নিরাপত্তা পরিদর্শনের ব্যবস্থা করতে পারেন, যার মধ্যে প্রতিরোধ, সনাক্তকরণ এবং পালানোর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। বধির এবং শ্রবণশক্তিহীনদের জন্য বিনামূল্যে স্মোক অ্যালার্ম এবং বিশেষজ্ঞ অ্যালার্মও যেখানে প্রয়োজন সেখানে লাগানো যেতে পারে।’
‘বয়স্ক এবং অরক্ষিত ব্যক্তিরা বিশেষ করে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকে এবং তাদের বাড়িগুলিকে নিরাপদ করতে সহায়তার প্রয়োজন হতে পারে। আমি প্রত্যেককে একটি ভিজিট বুক করার জন্য উৎসাহিত করব যাতে তারা নিজেদেরকে, তাদের পরিবারকে এবং তাদের বাড়িঘরকে আগুন থেকে সুরক্ষিত রাখে।’
অগ্নি নিরাপত্তা বিষয়ক এপয়েন্টমেন্টের জন্য ০৮০০ ০২৮ ৪৪২৮ নম্বরে কল করুন, ইমেইল করুন বা ০৭৮৬০০২১৩১৯ নম্বরে টেক্সট করুন।
যারা নিজেদের বিল পরিশোধ করতে সংগ্রাম করছে তেমন বাসিন্দাদের সহযোগিতা করার জন্যও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কাজ করছে। হাজার হাজার বাসিন্দা স¤প্রতি কস্ট-অব-লিভিং পেমেন্ট বা মেয়রের এনার্জী তহবিল থেকে অর্থ সহায়তা পেয়েছেন।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন এক ক্যাম্পেইন বা প্রচারাভিযান শুরু করেছে। কাউন্সিলের যাবতীয় সহযোগিতার বিস্তাারিত তথ্য এক জায়গায় পাবেন বাসিন্দারা। যে অনুদান গুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যে সমস্ত সুবিধা পাওয়ার অধিকারী তা দাবি করছেন কিনা তা কীভাবে পরীক্ষা করতে পারবেন, সেটাও আপনাকে অবহিত করতে এই প্রচারাভিযান। সংবাদ বিজ্ঞপ্তি

