ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
পর্তুগাল বিএনপি’র প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক ও বর্তমান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউরোপের সাংগঠনিক সমন্বয়কারী জহিরুল ইসলাম মিলন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্য বিএনপি পরিবার।
কৃষক দলকে কীভাবে সু-সংগঠিত করা যায়; সেই লক্ষ্যে লন্ডন শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্যে রাখেন সভাপতি শফিকুল ইসলাম তুহিন।
সভায় ইতালি বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমদ মিনহাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম এ মালেক, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপি সহ-সভাপতি মামুনুর রশিদ, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট, মনজুরুল হোসেন জিন্নাহ, আলী হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরী, যুক্তরাজ্য বিএনপি নেতা নজমুল চৌধুরী, পর্তুগাল বিএনপি নেতা আক্তার হোসেন, ইউক্রেন বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ, যুক্তরাজ্য কৃষকদল নেতা আকরাম হোসেন, ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক শমসের আলম পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম খান।
সভায় বক্তারা জহরুল ইসলাম মিলনকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সমন্বয়ক হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মাহিদুর রহমান তার বক্তব্যের শুরুতে আয়োজকদের সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশ পরিচালনায় এই সরকার স¤পূর্ণ ব্যর্থ। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে। আর তাই দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপির সাথে কৃষকদলকেও কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, সবাইকে ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে।
ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন ইতালিতে কৃষকদল গঠন করার লক্ষ্যে নব নিযুক্ত সমন্বয়ক জহুরুল ইসলাম মিলনকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
জহুরল ইসলাম মিলন তার বক্তব্যে ইউরোপে কৃষকদল সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় তিনি আবেগাপ্লুত হয়ে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

