লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২০ নভেম্বর রোববার লন্ডন দারুল উম্মাহ হলে ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মনসুর আহমদ। ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান ও সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের যৌথ পরিচালনায় শুরতেই ট্রাস্টি জাভেদুর রহমান জানুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন সভাপতি মনসুর আহমদ ও শুভেচ্ছা বক্তব্য দেন সহ সভাপতি সাহেদুর রহমান। অতিথিবৃন্দের বক্তব্যের পর পরই ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও ট্রাস্ট কর্তৃক সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করেন ট্রেজারার শেখ নজরুল ইসলাম।
এবারের সম্মেলন উপলক্ষে সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখায় লালাবাজার ইউনিয়নের দুই জন বিশিষ্ট ব্যক্তিত্ব লুয়েটের সম্মানিত উপদেষ্টা এম এ সালমান জে পি ও আব্দুল বারীকে ট্রাস্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।
পরে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক ও সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহিবুর রহমান মুর্শেদ উপস্থিত অতিথিদের নিয়ে সম্মেলন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘ইউনিয়ন বার্তা’র ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন ও সম্মেলনের স্মারক (কলম ও চাবির রিং) বিতরণকরেন।
এ পর্যায়ে ট্রাস্টের আগামী সেশনের জন্য নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল বারী এবং তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার আব্দুল জলিল, মাসুদুল হক ও ইকবাল আহমদ।
২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি আব্দুল হাফিজ ফজলু, সহসভাপতি সাহেদুর রহমান, লাল মিয়া, সৈয়দ জাকির আহমদ, আলী হুসেন লয়লু, সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেল, সহসেক্রেটারী আবু হানিফ, ট্রেজারার শেখ নজরুল ইসলাম, সহট্রেজারার সুরমান মিয়া, সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন আহমদ এনাম, সহসাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুর্শেদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির লাভলু, সহপ্রচার সম্পাদক মুহাম্মদ বশর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উমর আলী রিপন, নির্বাহী সদস্য আব্দুল বাতিন, মনসুর আহমদ, আশরাফুল হক খান রুমান, আব্দুল কুদ্দুস খান, কবির আহমদ সুহেল, আকমল খান, মামুন রহমান, জাভেদুর রহমান জানু, মশিউল হুসেন খান সায়েম ও তাজুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল হান্নান, এম এ সালমান জেপি, আব্দুল বারী, আব্দুল জলিল, আশিক মিয়া, মকসুদ রহমান, কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, আব্দুল বাতিন, নুরুস সুফিয়ান চৌধুরী, মিসবাহুল বারী, তাজুল সলাম, নবনির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

