মুফতি রফি উসমানির মৃত্যুতে যুক্তরাজ্য খেলাফত মজলিসের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির প্রেসিডেন্ট মুফতি মুহাম্মাদ রফি উসমানি’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
গত ২২ নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ বলেন, আল্লামা মুফতি রফি উসমানি ইসলাম ও উম্মাহর কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে গেছেন। তাঁর সকল অবদান উম্মাহ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। মুফতি রফি উসমানির মৃত্যুতে বিশ্ব মুসলিম উম্মাহ দরদী একজন অভিভাবককে হারালো। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

