লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সঙ্গে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য সফররত সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে।
গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে হোয়াইটচ্যাপেল এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব শামসুল হক। যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুমের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লোকমান উদ্দিন, সাংবাদিক ও লেখক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের অন্যতম উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ও সংগঠনের নির্বাহী সদস্য তমিজুর রহমান রঞ্জু, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের কালচারাল সেক্রেটারি কামাল উদ্দিন, উপদেষ্টা আব্দুল বারী নাছির, উপদেষ্টা আছাদ উদ্দিন, ইসি সদস্য সালেহ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় অতিথি লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, মতবিনিময় পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বদেশের প্রতি দায়বদ্ধতা এবং আন্তরিকতা প্রদর্শনের বহিঃপ্রকাশ হচ্ছে মাতৃভূমির মাটি ও মানুষকে ভালোবাসা। গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে যেভাবে সম্মান জানিয়েছে, তাতে আমি অভিভূত হয়েছি। এই স্মৃতি সারাজীবন অমলিন হয়ে থাকবে। মতবিনিময় সভা শেষে নৈশ্যভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

