লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার-এর কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
বদরুল মনসুর:: ইউনিটি অব মৌলভীবাজার কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনে হোয়াইট চ্যাপেল সোনারগাঁ রেস্টরেন্টে এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাহফুজ আহমেদ।
এরপর ইউনিটি অব মৌলভীবাজার-এর বিগত ৬ সেপ্টেম্বর এর সম্মেলন ২০২২ ও ঐক্যের বন্ধন ম্যাগাজিনের বিস্তারিত আয়-ব্যয়ের হিসাবের রিপোর্ট পেশ করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক আহবায়ক মোহাম্মদ মকিস মনসুর।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা এম এ মান্নান, উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার, সহ সভাপতি কামরুজ্জামান খাঁন কমরু, শামীম আহমদ চৌধুরী, রাধা কান্ত ধর, সেলিম আহমদ, সৈয়দ সোয়েব, মশিউর রহমান ফখরুল, নাজমুল হোসেন, মোহাম্মদ আনোয়ার মিয়া, তপু তোফায়েল খান, মুহিবুর রহমান, রাসেল খাঁন, আজিজুর রহমান মুন,রাজু আহমেদ, মাহফুজ আহমেদ, সৈয়দ রুয়েজ, মিসেস হেলেন ইসলাম, মিসেস অনু দে, নিয়ামত খাঁন, আতিকুল ইসলাম লাকী, ফজলু মিয়া, ইকবাল হোসেন সাচ্ছু, শামীম আহমদ, ময়নুল ইসলাম, মোহাম্মদ আলী, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা মৌলভীবাজার জেলার সকল সংগঠনের সাথে এক সাথে কাজ করা, ইউকের বিভিন্ন শহরে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান, মৌলভীবাজার জেলার শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন, রামাদান প্রজেক্ট, বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ সকল ধরনের বিপদে মৌলভীবাজারবাসীদের পাশে থাকার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মৌলভীবাজার জেলার সর্বস্তরের সম্মানিত মুরুব্বী, কিশোর, মহিলাদের নিয়ে আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা মৌলভীবাজার জেলার হতদরিদ্র মানুষের সাহায্যর্থে বিত্তবান সকল প্রবাসীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

