হিথ্রো বিমানবন্দরে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে অভ্যর্থনা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
গত ১৯ নভেম্বর রোববার বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটায় হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেন।
এসময় বিমানবন্দরের শফিকুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহসভাপতি আনহার মিয়া, ময়নুল হক, ইলিয়াস মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি এম এ মজনু, মন্তর আলী রাজু, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, লন্ডন মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আমিনুল হক, আওয়ামী লীগ নেতা সারওয়ার কবির, যুক্তরাজ্য তাঁতীলীগের আহবায়ক এম এ সালাম, যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, আওয়ামী লীগ নেতা জলিল চৌধুরী, আব্দুল মুছব্বির দুলু, প্রজন্ম একাত্তরের সভাপতি বাবুল হোসেন, যুবলীগ নেতা দারা মিয়া, সৈয়দ জামিল আহমেদ প্রমুখ। যুক্তরাজ্যে অবস্থানকালে শফিকুর রহমান চৌধুরী রাজনৈতিক, কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করবেন। সংবাদ বিজ্ঞপ্তি

