লেখক ও প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সলের সঙ্গে রেনেসাঁ সাহিত্য মজলিসের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
লন্ডনে সফররত সিলেটের বিশিষ্ট লেখক, প্রকাশক ও পাণ্ডুলিপি প্রকাশনীর কর্ণধার বায়েজিদ মাহমুদ ফয়সলের সঙ্গে বৃটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামব্রিয়া কাউন্সিলের ভাইস চেয়ার (ডেপুটি স্পীকার) কাউন্সিলার আব্দুল হারিদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ডা: মাহমুদুর রহমান মান্না ও হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ।
সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জামাল, নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুছ, লোকমান উদ্দিন, হাজী ফারুক মিয়া, আব্দুল মালিক কুটি, আলহাজ্ব নুর বক্স, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, অধ্যাপক আব্দুল হাই, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, ব্যাংকার আব্দুল আহাদ, আব্দুল আজিজ খান, মোঃ আব্দুল করিম প্রমুখ।
সভায় বক্তারা বিশিষ্ট লেখক ও প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সলের সৃজনশীল লেখা ও প্রকাশনা জগতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ভূয়শী প্রশংসা করেন। পাশাপাশি তারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী লেখক ও সাহিত্যিকদের অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অতিথি প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল এ অনুষ্ঠানের আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী লেখকদের বই প্রকাশে সহযোগিতা করার আশ্বাস দেন।
সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শাহ এনায়েত করিম, কে এম আবুতাহের চৌধুরী, সৈয়দ রফিকুল হক ও সাজু মিয়া। পরে প্রীতি ভোজ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুছ। সংবাদ বিজ্ঞপ্তি

