সিসিকের ৩ কাউন্সিলারের সঙ্গে সিলেট সিটি ক্লাব ইউকে’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজওয়ান আহমদ, কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম ও কাউন্সিলার সিকান্দর আলীর সঙ্গে সিলেট সিটি ক্লাব ইউকে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর সোমবার সন্ধ্যার পর পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুবকর ফয়েজী সুমন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট সিটি ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু।
মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন আব্দুস শহিদ। মতবিনিময় সভায় সিলেট শহরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসীদের হয়নারিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাশা খন্দকার, সাবুল সামসুজ্জামান, শাহীন আহমদ, বদর আলম খান পাপ্পু, রহমত আলী, আহাদ চৌধুরী বাবু, শহীদুল ইসলাম মামুন।
সিলেট সিটির বর্তমান, অতীত সফলতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন কাউন্সিলার রেজওয়ান আহমদ, কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম ও কাউন্সিলার সিকান্দর আলী। পরে সিলেট সিটি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ফুলের তোড়া এবং ক্রেস দিয়ে বরণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাসুক আহমদ, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, মুবীন চৌধুরী ময়না, শাহীন মোস্তফা, জহির উদ্দিন লাকী, সেলিম হোসেইন, সামসুল ইসলাম আমিন, আশরাফ গাজী, সাবের চৌধুরী মহসিন, সাব্বির আহমদ ছোটন, তাজ আহমদ, জাবেদ ইকবাল, শিপার আহমদ বাবলা, সালেহ গজনবী, সুজাদ আহমদ, তপু শেখ, ইয়ামিনুর রহমান রুবেল, মোহনুজ্জামান চৌধুরী, কামাল চৌধুরী, মিজানুর রহমান, সালাউদ্দিন মামুন, লায়েক আহমদ, ফখরুল ইসলাম বাদল, এমরান আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহ মাহমুদ, আবদুল্লাহ রাহিম বাপন, শেখ মনসুর রহমান, পারভেজ আহমদ, কামরান হাসান রাজিব, আদনান আহমদ চৌধুরী, মনসুর আলী কুটি, বদরুল আলম খান, সৈয়দ তারিফ আলী, মনজুর খান মুক্তা, মকসুদ আহমদ, আলম আহমদ মোহাম্মদ নজরুল ইসলাম, মাহফুজ নাহিদ, সানোয়ার রহমান, ইশমাম আহমদ নুহাশ, সুলতান মাহমুদ, হেলাল উদ্দিন, জিহাদ আহমদ প্রমুখ।
সভায় সম্প্রতি সিলেটে মৃত্যুবরণকারী আলহাজ কুনু মিয়া, মিশফাক আহমদ চৌধুরী মিশু এবং আ ফ ম কামালের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও ক্লাবের অন্যতম সদস্য আনজুম চৌধুরী ও এলাহী বকস এনামের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

