যুক্তরাজ্য সফরত সিসিক কাউন্সিলার মোহাম্মদ সিকান্দার আলীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য সফরত সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ সিকান্দার আলীকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ক্রয়ডনের ক্যাটারামস্থ একটি রেস্টুরেন্টে সিলেটের শেখঘাট এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কাউন্সিলার সিকান্দার আলিকে ফুল দিয়ে বরণ করেন সবুর চৌধুরী সুহেল। এতে সভাপতিত্ব করেন শামিম চৌধুরী। সুহেল চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলার সেরওয়ান চৌধুরী, সেলহাস্টের কাউন্সিলার আমিরুল ইসলাম আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রুহল ইসলাম রুলু, আব্দুল মছব্বির, ইমরান ইসলাম, ছুরত মিয়া ও আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সভায় বক্তারা কাউন্সিলার সিকান্দর আলীর কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। এছাড়া তারা দেশে প্রবাসী হয়রানি বন্ধে সিলেটের কাউন্সিলারবৃন্দসহ উচ্চপদস্থ সকলের সহযোগীতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

