মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
মু. আব্দুল আলী:: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের মক্কাগ্রিল রেস্টুরেন্টে এই সভা হয়।
এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সামছুল ইসলাম।
সভায় বিগত সেশনের (২০২১-২০২২) কাজের প্রতিবেদন পেশ করা হয়। পাশাপাশি নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সাবলম্বি খাতে ৮টি গরু দেওয়া হবে বলে জানানো হয় এবং মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের জন্য সংগঠনের অর্থায়নে হলরুম বানানোর জন্য ফান্ড কালেকশন করা হয়। এছাড়া নতুন সদস্য বৃদ্ধির তাগিদসহ শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ইউরোপ ও আমেরিকার মীরগঞ্জ এলাকার যারা এ পর্যন্ত সংগঠনের সদস্য হয়েছেন তাদেরকে অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি তাজুল ইসলাম সেরাগ, সহসেক্রেটারী মতছিন আলী, ফখরুল ইসলাম, মাহমুদ মিয়া, কোষাধ্যক্ষ নইমুল ইসলাম, সহকোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, ইউনুস মিয়া, সাংগঠনিক স¤পাদক মু.আব্দুল আলী, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা সম্পাদক শাহীদ উদ্দিন, সহশিক্ষা সম্পাদক শামসুল ইসলাম, ক্রিড়া সম্পাদক দক জাহেদ আহমেদ,সহ-সাংস্কৃতিক সম্পাদক আমীর হোসেন, সম্মানিত সদস্য ইসলাম উদ্দিন, জিল্লুল আল হক, এনামুল হক এনাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাহিদ রেজান, মুজাহিদুল ইসলাম, জাকারিয়া ইসলাম ও সাবিক উদ্দিন আক্তার প্রমুখ।

