মেয়র লুৎফুর রহমানের চাচা হাজি মোহাম্মদ চান মিয়ার ইন্তেকাল : মঙ্গলবার স্টেপনী শাহজালাল মসজিদে জানাজা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমানের চাচা স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের অন্যতম ট্রাস্টি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ চান মিয়া ১৩ নভেম্বর (২০২২) রোববার ভোর ৫টা১৫ মিনিটে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটের ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (মাজগাও)-এর এই সুসন্তান ১৯৫৩ সালে লন্ডন আসেন । দেশে থাকাকালে শিক্ষকতায় যুক্ত ছিলেন। মেয়র লুৎফুর রহমানের তরুণ বয়সকালে তাঁর উচ্চতর লেখাপড়ায় সহযোগী ছিলেন জনাব চান মিয়া।
আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার বাদ জোহর (দুপুর ১টায়) স্থানীয় স্টেপনী শাহজালাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে ফরেস্ট গেইট কবরস্থানে দাফন করা হবে ।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের স্টেপনী মসজিদ প্রতিষ্ঠা করতে যারা অগ্রনী ভূমিকা রেখেছিলেন তন্মধ্যে হাজী মোহাম্মদ চান মিয়া ছিলেন অন্যতম । তিনি মসজিদ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে কমিউনিটির বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি

