বিল্ডিং নির্মাণ কোড সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারায় ভবন নির্মানের সাথে জড়িত ডেভেলপার বা কনস্ট্রাকশনের সাথে জড়িতদের জন্য কোড অফ কনস্ট্রাকশন র্প্যাকটিস (সিওসিপি) নিয়ে কনসালটেশন শুরু করেছে।
সিওসিপি হল একটি নির্দেশিকা নথি যেখানে এই বারায় নির্মাণ কাজের জন্য মান এবং সর্বোত্তম অনুশীলন নির্ধারণ করা হয়েছে। এই নথিকে চূড়ান্ত রূপ দিতে সাহায্য করার জন্য নিজেদের মতামত জানানোর জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।
বিল্ডিং নির্মান কোড এর ওপর এই কনসালটেশন শুরু হয়েছে ২৪ অক্টোবর, যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। হ্যামলেটসের ওয়েবসাইটে গিয়ে নিজেদের অভিমত সহজেই জানানো যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

